📚 পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর সম্মানিত অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় অগ্রগতি, বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করার লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পারস্পরিক সহযোগিতার গুরুত্ব সভায় তুলে ধরা হয়।
সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিতি ও মূল্যবান মতামতের মাধ্যমে সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
জৈন্তাপুর, সিলেট