দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ সংক্রান্ত।
অত্র বিদ্যালয়ের সকল অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১০/০৯/২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হবে।
উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থেকে আপনার সন্তানের শিক্ষাগত অগ্রগতি ও অবস্থান সম্পর্কে অবহিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদান্তে,
মো: নূরুল ইসলাম
প্রধান শিক্ষক
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
জৈন্তাপুর, সিলেট।